SEO - search engine optimization.
বাংলাতে সংজ্ঞা দিলে বলা যায়, SEO হল কিছু নিয়মনীতি/টেকনিক যার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (Google, msn, yahoo etc) থেকে বেশি পরিমাণে ভিজিটর/ট্র্যাফিক পেতে পারে। আসলে, SEO এর মাধ্যমে যে কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথমে পাতায় আনতে পারলে, ভিজিটর পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়।
আরো সহজ ভাবে বলা যায়: যদি আমরা একটি গান ডাউনলোড করতে চাই, তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হল Google এ আমরা ঐ গানের লাইনটি লিখে search করি। এখন লক্ষ্য করুন আমরা search button press করার পর Google কিছু website এর নাম দেখায় যেখানে আমরা ঐ গানটি পেতে পারি। এভাবে Google প্রতি page এ ১০টি ওয়েরসাইটএর নাম দেখায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনইবা বাকি ওয়েবসাইটগুলো পেছনের পেজে গেলো - Google কি ইচ্ছা মত করছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে? নিশ্চয় প্রথমপেজের সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে, যা অন্য সাইটগুলাতে নাই। এই বিশেষ কিছুই হল SEO এর কৌশল, যার মাধ্যমে আপনিও আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে নিতে পারেন। আর প্রথম পেজ মানেই বেশি বেশি ভিজিটর।

SEO
তে যারা নতুন তারা Google Webmaster Guideline follow করতে পারেন। আপনি যদি বেসিক rules follow করেন তাহলে আপনাকে SEO নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আমরা একটা ওয়েবসাইট বানাই ভিজিটরের জন্য, কাজেই আপনি যদি তারা যা জানতে চায়, তা যদি তাদের কাছে সঠিক ভাবে উপস্থাপন করতে পারেন, তাহলেই আপনার ৫০-৬০% SEO হয়ে গেলো।
একজন ভিজিটর কেন search করে: হয় তারা কোন প্রশ্নের উত্তর খুজছে, বা তারা কোন সমস্যার সমাধান খুজছে অথবা তারা তাদের প্রয়োজন মেটাতে চায়। আপনি যদি আপনার সাইটের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান বা তাদের প্রয়োজনীয় তথ্য তাদের দিতে পারেন তাহলে আপনার আর কোন চিন্তা নেই।

SEO
কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:
• On Page SEO
এবং
• Off page SEO.

On page SEO:
সহজভাবে বলা যায়, আপনি আপনার ওয়েবসাইট সর্ম্পকে যা বলছেন আর Off page SEO হল অন্যরা আপনার সর্ম্পকে যা বলছে।

SEO
এর ব্যবহার:

ধরুন আপনার একটি Baseball বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে। আপনি চাচ্ছেন কেউ যদি search engine এ "Baseball Cards" লিখে search করে তাহলে এটি #১ অবস্থানে দেখাবে - এটা করতে হলে আপনাকে ঐ সাইট এর SEO করতে হবে। SEO সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়। এখন আপনি যদি SEO করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও হন, তাহলেও এটিকে ঠিক SEO বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart এবং se আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keyword এ rank করা তত কঠিন।


এই জন্য SEO শুরু করার আগে কিছু planning করে নেয়া ভাল। ধরুন, আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানাল যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার এর ভিতরে?
এই কারণে সাইট এর সঠিক SEO planning এর জন্য সঠিক keyword নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। keyword selection ঠিক না হলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে তখন এই search term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি খুজছে, তাহলে আপনি কিভাবে তাদের প্রয়োজন পূরণ করবেন।

পেনড্রাইভের সকল ফাইল শর্টকাট হয়ে যাচ্ছে? আসুন সমাধান করি!...............
শর্টকাট হয়ে যাওয়ার মেইন কারন হলো মেলওয়ার (malware) আক্রমণ।
এই মেলওয়ারটির নাম হলো শর্টকাট ভাইরাস। এটি আপনার পেনড্রাইভে আনা সাদের ফাইল গুলো কে নিমিষেই শর্টকাটে পরিনত করে দেয়!
এটা এমন একটি ভাইরাস যেটিকে আপনার ব্যাবহৃত এন্টিভাইরাস কিছুই করতে পারে না! (সব ক্ষেত্রে নয়) আপনার সম্পুর্ন কম্পিউটার পার্টিশন ভাঙ্গার বা পেনড্রাইভ ফরমেট দেওয়ার পরেও এটি বহাল তবীয়তে থেকে যায়!
চলুন তাহলে দেখা যাক এই সমস্যার সমাধান কিভাবে করব?
এটিকে দুই ভাবে মুছে ফেলা যায়।
১. ডস (DOS) কমান্ডের সাহায্যে।
২. এন্টি মেলওয়ার সফটওয়্যারের সাহায্যে.................................................
প্রথমে দেখে নিই ডস কমান্ডের সাহায্যে কিভাবে করব?:-
সর্বপ্রথম আপনার পেন্ড্রাইব কে কানেক্ট করুন। ড্রাইভ লেটারটি দেখে নিন।

তারপর Start – Run এ যান। বা Win + R এক সঙ্গে চাপুন।
টাইপ করুনঃ CMD এবং এন্টার চাপুন।
নিচের কমান্ড গুলো লিখুনঃ
attrib -h -r -s /s /d j:\*.*
এখানে J এর জায়গায় আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখুন।
তারপর এন্টার চাপুন।
ব্যাস কাজ শেষ। এখন আপনার পেন্ড্রাইভ পরিক্ষা করে দেখুন, সমস্যা সমাধান হয়ে গেছে।
..................................................................................
এন্টি মেলওয়ার সফটওয়্যারের সাহায্যে:-
সর্বপ্রথম নিচের লিঙ্ক থেকে Malwarebytes’ Anti-Malware সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

লিঙ্কঃ http://www.malwarebytes.org/mwb-download/
ডাউনলোড করে যথানিয়মে ইন্সটল দিন।তারপর অপেন করুন।
এখানে Scan বাটনে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন।
স্ক্যান হয়ে যাওয়ার পর যে স্ক্রীনটা আসবে সেটিতে দেখুন Show Results লেখা আছে। Show Results বাটনে ক্লিক করুন.এখানে Remove Selected বাটনে ক্লিক করুন।
তারপর কম্পিউটার রিস্টার্ট দিন।
ব্যাস কাজ শেষ। এখন আপনার পেনড্রাইভ ওপেন করে দেখুন।

ভাইরাসের কারনে হিডেন হওয়া ফাইল উদ্ধার করুন !!
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরাসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
এই কমান্ড গুলোর অর্থ হচ্ছে …..
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory




ফেইসবুকের জন্য একটা জট্টিল টিপস ।
অবশ্যই আপনার কাজে লাগবে ।
* কি করে বুঝবেন আপনার
facebook ID
অন্যকেউ Login করেছে কি না? * এ জন্য আপনাকে প্রথমে আপনার
ফেসবুক একাউন্ট লগ_ইন করতে হবে ।
এবার Account settings এ যান, এখন
security
তে Click করুন, Browser
security Connection when even posible এবং send me Email এবং
send me a text messege চেক বক্স
গুলো তে ঠিক দিন ।
এবার Save করুন কাজ শেষ এবার
আপনার FB লগ_ইন করার সাথে সাথে আপনার Mobile এ
একটি SMS আসবে R এতে আপনার Id Login এর সময় স্থান
ইত্যাদি জানতে পারবেন,
যদি অন্য
কেউ হয় তবে আপনি সাথে সাথে Password Change
করে নিতে পারবেন ।
 





আপনি কি মজিলা ফায়ারফক্সের ৪৫+ কি বোর্ড শর্টকাট জানেন ? না জানলে আসুন, জানলে ধন্যবাদ।
______________________________________________________________
আবারো হাজির হলাম আপনাদের জন্য একটি তালিকা নিয়ে। কিসের তালিকা? শিরোনাম দেখে তো বুঝেই নিয়েছেন। হ্যাঁ, আপনাদের জন্য শেয়ার করব মজিলা ফায়ারফক্সের কিবোর্ড শর্টকাট Key তালিকা। এগুলো ব্যবহার করে আপনি মজিলা ফায়ারফক্সে সহজেই দ্রুত বিভিন্ন কমান্ড দিতে পারবেন.
Command Shortcut Key

Back Alt + Left Arrow or Backspace
Forward Alt + Right Arrow
Home Alt + Home
Open File Ctrl + O
Reload F5 or

Ctrl + R
Reload (Override cache) Ctrl + F5 or

Ctrl + Shift + R
Stop Esc
Go to Top of Page Home
Print Ctrl + P
Save Page As Ctrl + S
Zoom In Ctrl + +
Zoom Out Ctrl + -
Reset Zoom Ctrl + 0
Copy Ctrl + C
Cut Ctrl + X
Delete Del
Paste Ctrl + V
Find Ctrl + F
Select All Ctrl + A
Undo Ctrl + Z
Redo Ctrl + Y
Close Tab Ctrl + W
Ctrl + F4
Close Window Ctrl + Shift + W
Alt + F4
New Tab Ctrl + T
New Window Ctrl + N
Next Tab Ctrl + Tab or
Ctrl + Page Down
Open Address in New Tab Alt + Enter
To see Recent visited page(History) Ctrl+Shift+W
Clear Recent History CTRL+SHIFT+DEL
Bookmark This Page Ctrl + D
Add-ons Ctrl + Shift + A
View Page Source Ctrl + U
Complete .com Address Ctrl + Enter
Complete .net Address Shift + Enter
Complete .org Address Ctrl + Shift + Enter
Play / Pause Space bar
Decrease volume Down Arrow
Increase volume Up Arrow
Mute audio Ctrl + Down Arrow
Unmute audio Ctrl + Up Arrow
Seek back 15 seconds Left Arrow
Seek back 10 % Ctrl + Left Arrow
Seek forward 15 seconds Right Arrow
Seek forward 10 % Ctrl + Right Arrow
Seek to the beginning Home
Seek to the end End

ভালো লাগলে শেয়ার করবেন। আমার সাথেই থাকবেন।


Page 1  2  3  4  5  6  7  8

আলেক্সা মতে ওয়েবে সবচেয়ে জনপ্রিয় ফ্রী ৫২টি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের ঠিকানাগুলো নিয়ে এবারের পোষ্ট।
…………………………………………………………………………………….
আমরা ফ্রিল্যান্স মার্কেট বলতে শুধু Odesk, Frelancer, Elance, People Per hour, 99 design etc-এর কথাগুলোই সচরাচর জানি। কিন্তু কাজ করার মতো আরও অনেক সাইট আছে, যার কথা আমরা জানিনা। তাই আজকে এই পোষ্ট-এর মাধ্যমে জানতে পারবেন ফ্রিল্যান্স সাইটের ঠিকানাসহ কোন সাইটে কি কাজ করে তার সংক্ষিপ্ত বর্ণনা জানতে পারবেন। সাথে সাথে পরিচিত হবেন নতুন নতুন সাইটের সাথে।
……………………………………………..
   কিভাবে fiverr Account সাজাবেন ?  Click Fiverr

…………………………………………….
1) upwork.com – General
2) Freelancer.com – General
3) fiverr.com – General

   কিভাবে fiverr Account সাজাবেন ?  Click Fiverr

4) peopleperhour.com – Programming, Design, Administrative Tasks, Accounting, PR
5) 99designs.com – Design
6) mediabistro.com – Writing/Editing, Production, Graphic Design, Publishing. NOT FREE 
7) Guru.com – General
 8) proz.com – Translation, Interpreting
9) designcrowd.com – Design
10) freelanceswitch.com – General
11) Suite101.com – Writing
12) TaskRabbit.com – House Cleaning, IKEA Assembly, Donation Pickup, Event help, 
13) Donanza.com – General
14) getacoder.com – Web design, Writing, Programming, Legal
15) clickworker.com – Online Marketing, e-commerce, media, information
16) freelance.com – general
17) trabajofreelance.com – Spanish, general. NOT FREE FOR EMPLOYERS: contact fees.
18) legitonlinejobs.com – general
19) freelancewriting.com – writing
20) freelance-info.fr – French, consulting. NOT FREE FOR EMPLOYERS: access fees.
21) freelancewritinggigs.com – writing
22) taskcity.com – programming
23) ifreelance.com – proofreading,arts, data entry, graphic designing, photography, 
24) xplace.com – designing, programming, writing/editing, translating, marketing, 
25) joomlancers.com – everything related to the Joomla CMS
26) freelancesuccess.com -writing
27) scribendi.com – editing and proofreading
28) project4hire.com – programming, translation, consulting, graphic design
29) freelancers.net – general
30) Hoofdkraan.nl – Dutch, general
31) genuinejobs.com – telecommuting
32) freelance-informatique.fr – French, general. NOT FREE FOR EMPLOYERS: intermediary fees.
33) freelanceindia.com – general
34) governmentbids.com – general
35) freelancedesigners.com – web and graphic design, programming, photography, 
36) hourly.com – general
37) freelancer-job.com – programming
38) bizreef.com – writing, programming, graphic designing, marketing, 
39) greatlance.com – general
40) wordpressfreelance.com – wordpress projects
41) writerlance.com – writing
42) whichlance.com – general
43) freelancejobsearch.com – web & graphic design, photography
44) directfreelance.com – writing, graphic design, programming
45) outsourcexp.com – SEO, engineering, administrative tasks, marketing, writing, databases, graphic and web design, programming
46) freelanceauction.com – programming, design
47) freelancefree.com – general
48) bountyit.com – business, technology, creativity
49) programmingbids.com – programming, databases, graphic design. NOT FREE FOR FREELANCERS: membership fees.
50) maglance.com – programming
51) freelanceprojectupdates.com – general
52) auctionsforbusiness.com – training, virtual assistants, product reviews, documenting, legal, imports/exports handling, financial and business, information technology, translation and proofreading, data entry
………………………….
Special mention
………………………….
53) Craigslist.org – general Although not technically a freelance marketplace,

   কিভাবে fiverr Account সাজাবেন ?  Click Fiverr



বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট একটি মস্ত বড় মিডিয়াতে পরিণত হয়েছে । আর তাই এই মিডিয়াতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন ওয়েবসাইট । কেউ বা শখের বশে কেউবা উপার্জনের লক্ষে ,কেউবা ব্যবসায়িক কাজে ইন্টারনেট কে ব্যবহার করছেন । বিভিন্ন কাজে একটি ওয়েবসাইট দারুণ ভূমিকা রাখে তা বলার অপেক্ষা রাখেনা । কিন্তু পর্যাপ্ত দিক-নির্দেশনা ও পরিকল্পনার অভাবে আপনার ওয়েবসাইট তৈরির সকল পরিশ্রম ব্যর্থ হতে পারে !!! তাই এক্ষেত্রে কাজে নামার আগে পরিকল্পনার বিকল্প নেই । চলুন জেনে নিই কিছু প্রধান প্রধান ধাপ যা হয়ত আপনাকে কিছু ভূল থেকে রক্ষা করতে পারে ।

১ । প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কেন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন । যদি শখের বশে করে থাকেন তাহলে বেশি চিন্তা ভাবনার কোন প্রয়োজন নেই কাজে নেমে পড়ুন

২ । যদি কোন লক্ষ্যকে সামনে রেখে ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করে থাকেন তবে মনে মনে হিসেব করে ফেলুন আপনি এই কাজের জন্য কত টাকা খরচ করতে পারবেন । (কেননা লক্ষ্য পূরন করতে হলে কিছু টাকা আপনার খরচ হবেই সেটা আগেও হতে পারে আবার পরেও হতে পারে)

৩ । এবার ঠিক করুন আপনি কি ধরনের বা কোন বিষয়ভিত্তিক ওয়েবসাইট বানাবেন ।

৪ । ডোমেইন এবং হোস্টিং এর জন্য পরিচিত কারও সাথে যোগাযোগ করতে পারেন ।

৫ । ডোমেইন /হোস্টিং কেনার আগে জেনে নিবেন আপনাকে ডোমেইন /হোস্টিং এর cPanel দেয়া হবে কিনা । যদি দেয়া হয় তবেই নেবেন ।

৬ । ওয়েবসাইট যদি নিজে বানাতে পারেন তবে আপনার খরচ অনেকটাই বেঁচে যাবে আর যদি না পারেন তবে পরিচিত কারও সাহায্য নিতে পারেন ।

৭ । বিভিন্নভাবে ওয়েবসাইট এর প্রচারণার জন্য ব্যবস্থা নিতে হবে । এর জন্য আপনি পত্রিকায় বিজ্ঞাপন ,SEO,ইমেইল ইত্যাদি উপায় অবলম্বন করতে পারেন ।

৮ । ওয়েবসাইট এর ডাটাসমূহ অবশ্যই সংরক্ষন করার ব্যবস্থা করতে হবে । কেননা কোন সমস্যায় যদি ডাটা হারিয়ে গিয়ে থাকে তবে আপনাকে টেনশন করতে হবেনা ।

আপাতত এই কয়টি বিষয় মাথায় রেখে সামনে এগিয়ে যান ,সফল হবেন ইনশাআল্লাহ্‌ । সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ।


আবদুল্লাহ আল মুহাম্মাদওয়েব অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মুহাম্মাদ। ২০০৬ সালে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক হয়ে ঢাকার একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি নেন। চাকরির পাশাপাশি ২০১০ সালে শুরু করেন ফ্রিল্যান্সিং পেশা। ২০১১ সালে চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন নিজ জেলা রাজশাহীতে। পুরোপুরিভাবেই শুরু করেন ফ্রিল্যান্স। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করেন তিনি। প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করেন তিনি। বর্তমানে আরও দুই বন্ধু নিয়ে নিজেই রাজশাহীতে আউটসোর্সিং কোম্পানি চালু করছেন। আবদুল্লাহ আল মুহাম্মাদ বলেন, ‘ঢাকায় সফটওয়্যার কোম্পানিতে খারাপ ছিলাম বিষয়টা এমন নয়, ভালোই ছিলাম। ওখানেও আমি ওয়েব অ্যাপলিকেশন তৈরি নিয়ে কাজ করতাম। অনেক সময় চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু এখন আমি নিজ বাড়িতে বসেই ফ্রিল্যান্সিং করছি। এটাই আমার কাছে বড় ব্যাপার।’
অনলাইনে বাইরের কাজ করে আয় করা—তথ্যপ্রযুক্তি খাতে যার পোশাকি নাম আউটসোর্সিং। কয়েক বছর হলো বাংলাদেশের তরুণেরা সফলভাবে এ কাজে যুক্ত হচ্ছেন। নানা পরিসংখ্যানের তথ্য হলো, দেশের প্রায় ৫০ থেকে ৬০ হাজার তরুণ মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে সক্রিয়ভাবে যুক্ত আউটসোর্সিংয়ে। অনিয়মিতভাবে যুক্ত আছেন আরও অনেকে। তথ্যপ্রযুক্তির এ খাতে উৎসাহ দিতে ২০১১ সাল থেকে আউটসোর্সিং পুরস্কার দিচ্ছে সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। চলতি বছরের পুরস্কার দেওয়া হয়েছে ১৩ এপ্রিল। পুরস্কার পাওয়া সফল কয়েকজন ফ্রিল্যান্সারকে নিয়ে আজকের আয়োজন। লিখেছেন—রাহিতুল ইসলাম ও মো. রাফাত জামিল
আউটসোর্সিং করার জন্য জানতে হবে
সুলতানা পারভীন
সুলতানা পারভীনপ্রায় দুই বছর ধরে আউটসোর্সিংয়ের কাজ করছেন চট্টগ্রামের মেয়ে সুলতানা পারভীন। সাত ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। পত্রপত্রিকায় আউটসোর্সিংয়ে অনেকের সাফল্য দেখেই কাজ করার আগ্রহ তৈরি হয়েছিল। ‘তাই বিকন আইটি নামের একটি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের ওপর একটি কোর্স করলাম। পরে ২০১২-এর ডিসম্বরে প্রথম কাজ শুরু করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) নিয়ে।’ বললেন সুলতানা পারভীন।
এখন অবশ্য এসইও করেন না, রেসিপি, ব্লগ লেখার কাজ করছেন তিনি। ব্লগ এবং বিভিন্ন পর্যালোচনা লিখে থাকেন ফরমায়েশ মতো। ৪০ হাজার টাকা আয় করছেন প্রতি মাসে। অ্যামাজন থেকে তাঁর ই-বুকও বের হয়েছে। দুই ছেলেমেয়ে তাঁর। বললেন, ‘আসলে অনেকে বলে আউটসোর্সিং করতে গেলে বেশি কিছু জানা লাগে না। বিষয়টা এমন না। অবশ্যই জানা দরকার। কারণ ইংরেজি এবং যে বিষয়ের ওপর কাজ করতে চান, সেটির ওপর দক্ষতা থাকতে হবে।’
নিশ্চিত হোক ইন্টারনেট সংযোগ
প্রতুল কান্তি তঞ্চঙ্গ্যা
প্রতুল কান্তি তঞ্চঙ্গ্যাপ্রতুল কান্তি তঞ্চঙ্গ্যা ২০১১ সালের ডিসেম্বরে রাঙামাটি শহরে বসে শুরু করেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। প্রথমে হাব পেজ ডটকমে ফ্রিল্যান্সিং-সম্পর্কিত বিষয়ে অনুচ্ছেদ লেখা, তারপর অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ নেন। প্রত্যন্ত অঞ্চলে বসেই করছেন আউটসোর্সিংয়ের কাজ। এ কাজে অনুপ্রাণিত করেছেন গ্রামের অনেককে। বর্তমানে ওডেস্ক, ফ্রিল্যান্সার এবং ইল্যান্স ডটকমের মাধ্যমে ওয়েব বিপণনের কাজ করছেন। এখন দল বানিয়ে কাজ করছেন। প্রতি মাসে আয় করছেন ৩৮ হাজার টাকা করে। ইন্টারনেট সংযোগের বিড়ম্বনা এড়াতে নিজের দলবল নিয়ে চলে এসেছেন চট্টগ্রামে। প্রতুল এবার রাঙামাটি জেলা থেকে পুরস্কার পেয়েছেন। প্রতুল কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমাদের এখানে ইন্টারনেট সংযোগের গতি অনেক ধীর, সব সময় সংযোগ থাকেও না। রাঙামাটির মতো জেলায় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা গেলে এখানে বসেই অনেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবে।’     কিভাবে fiverr Account সাজাবেন ?  Click Fiverr


সততা ও নিয়মানুবর্তিতা থাকতে হবে
জি এম তাসনিম আলম
জি এম তাসনিম আলম২০১১ সাল থেকে ফ্রিল্যান্সিংয়ে কাজ শুরু করেন তাসনিম আলম। একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইফোনের অ্যাপলিকেশন (অ্যাপ) নির্মাতা হিসেবে কাজ করতেন। এরপর ওডেস্কের একটি প্রকল্পের মাধ্যমে শুরু করেন আউটসোর্সিংয়ের কাজ।
মুঠোফোনের অ্যাপলিকেশন তৈরি করেন তাসনিম। ওডেস্কের মাধ্যমেই বেশি কাজ পান। প্রথমে একা শুরু করলেও বর্তমানে দল গঠন করেছেন। দলে আছেন ডিজাইনার এবং প্রোগ্রামার। প্রতি মাসে আয় করছেন দুই লাখ টাকার বেশি। তিনি বলেন, কাজের মধ্যে সততা ও নিয়মানুবর্তিতা থাকতে হবে। যার যার যোগ্যতা অনুযায়ী কাজ নেওয়া উচিত। কাজ নেওয়ার সময় ঠিকমতো বুঝে নিতে হবে, তাহলে দুপক্ষের মধ্যে একটা সুসম্পর্ক ও আস্থার জায়গা সৃষ্টি হবে।
চাই দক্ষতা ও ধৈর্য
আনিসুল ইসলাম
আনিসুল ইসলামএসইও ও অনলাইন বিপণন বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম। ২০১২ সালে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলে স্নাতক আনিসুল পড়াশোনার পাশাপাশি গৃহশিক্ষকতা করতেন। নিজে উদ্যোগী হয়ে ২০১০ সাল থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) কাজ শুরু করেন। ২০১২ সালের জুলাইয়ে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর এক বছর চাকরি ছেড়ে দিয়ে ফরচুন টেক নামে একটি আউটসোর্সিং কোম্পানি চালু করেন। বর্তমানে তিনি কোম্পানি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। আনিসুল এখন প্রতি মাসে পাঁচ হাজার ডলার আয় করেন। তিনি বলেন, ‘যাঁরা কাজ করতে চান প্রথমত ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া আউটসোর্সিং পেশা সম্ভব হবে না। কোন বিষয়ের ওপর কাজ করবেন তার ওপর দক্ষতা থাকতে হবে।’
শেয়ার ব্যবসার লোকসান পুষিয়ে নিতে
শামসুল আলম
শামসুল আলমশামসুল আলম পেশায় একজন ব্যাংকার, পাশাপাশি করতেন শেয়ার ব্যবসা। ২০১০ সালে শেয়ারবাজারে ২৫ লাখ টাকা লোকসান হয় তাঁর। বাড়তি আয়ের মাধ্যমে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার উদ্দেশ্যে শুরু করেন আউটসোর্সিং। প্রথম কিছুদিন সময় নেন কাজটা বোঝার জন্য। ২০১১ সালের শেষ সময় থেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে ডেটা এন্ট্রি ও গবেষণাধর্মী কাজ করতে শুরু করেন। এ কাজে পার করেছেন আড়াই বছরেরও বেশি সময়। শেয়ার ব্যবসার জন্য নেওয়া ব্যাংক ঋণের প্রায় পুরোটাই শোধ করেছেন ইতিমধ্যে। এখন শামসুল আলমের আয় প্রতি মাসে দুই লাখ টাকারও বেশি।
গড়ে তুলেছেন ‘ওয়েফটি’ নামে একটি আউটসোর্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কাজ করছেন সাতজন তরুণ। তিনি বলেন, ‘আমি এই কাজটাকে আউটসোর্সিং কিংবা ফ্রিল্যান্সিং বলতে চাই না, এটা আসলে অনলাইন উদ্যোক্তা হওয়ার একটি বিশাল ক্ষেত্র।’
পেপ্যাল থাকলে সুবিধা হতো বেশি
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক২০১২ সালে শুরু করেন ফ্রিল্যান্সিং, আর সেটাও বগুড়ায় বসে। কাজটা বুঝে উঠতে সময় লেগেছে, ২০১৩ সালে বেড়ে গেছে কাজের পরিধি। আড়াই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে গেছেন বহুদূর, এখন দুজনে মিলে সব কাজ দেখাশোনা করেন। গ্রাফিকস নিয়েই কাজ তাঁর। এনভাটো ডটকমে বিক্রি করেন নিজের তৈরি গ্রাফিকস ডিজাইন। গড়ে প্রতিদিন আট ঘণ্টা কাজ করেন তিনি। প্রতি মাসে আয় করছেন সাত লাখ টাকার বেশি।
‘উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকায় আসি। একটা কম্পিউটার গ্রাফিকস প্রতিষ্ঠানে কাজ করা শুরু হয়। এরপর একজন বড় ভাইয়ের কাছে শুনি আউটসোর্সিংয়ের কথা।’ আবদুর রাজ্জাকের শুরুটা এভাবেই। আউটসোর্সিং এখন তাঁর পেশা হয়ে গেছে। আবদুর রাজ্জাক বললেন, ‘আমাদের দেশে পেপ্যালের মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধা না থাকার কারণে নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে কাজ করতে পারছি না। পেপ্যাল থাকলে সুবিধা হতো আমাদের।’ নিজে যেমন ভালো করছেন আউটসোর্সিংয়ে তেমনি বগুড়ায় তরুণদের দিচ্ছেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ।
শুধু টাকা আয়ের জন্য কাজ করি না     কিভাবে fiverr Account সাজাবেন ?  Click Fiverr


মাহফুজা সেলিম
মাহফুজা সেলিমঢাকা মিরপুর বাঙলা কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর শ্রেণীতে পড়ছেন মাহফুজা সেলিম। কম্পিউটার গ্রাফিকস তাঁর ভালো লাগে। তাই একটি কোর্স করেছিলেন তিনি। বললেন, ‘একদিন আমার এক বান্ধবী পরামর্শ দিল ফ্রিল্যান্সিং করার। ২০১১-এর জানুয়ারিতে ওডেস্কে কাজ শুরু করি। ধীরে ধীরে কাজের গতি বাড়তে থাকে।’
বর্তমানে প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেন। ‘তবে শুধু টাকা আয়ের জন্য আউটসোর্সিং করি না। এটুকু মাথায় রেখে কাজ করি, আমি একজন বাংলাদেশি। আর আমি কাজ করছি বাইরের বায়ারদের সঙ্গে, আমার পরিচিতির সঙ্গে বাংলাদেশের পতাকা আছে।’
শখ থেকেই শুরু
নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ২০০৭ সালে আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন নূর মোহাম্মদ। কাজ করেন ওয়েব ডিজাইনার হিসেবে। ফ্রিল্যান্সার ডটকমেই মূলত কাজ করেন তিনি। প্রথমে একা শুরু করলেও বর্তমানে ১৫ জনের একটি দল আছে তাঁর। মাসিক আয় এক লাখ টাকা প্রায়। তিনি বলেন, ‘শখ থেকেই এ কাজের শুরু। প্রাতিষ্ঠানিক পড়ালেখা এ ক্ষেত্রে খুব একটা কাজে আসে না। অনলাইন থেকে বিভিন্ন বিষয়সংশ্লিষ্ট প্রবন্ধ, নিবন্ধ ও টিউটোরিয়াল দেখেই কাজটা আয়ত্তে এনেছি। অনলাইনে অনেক ডিজাইন কমিউনিটি আছে, যাদের করা নানা রকম ডিজাইন আমাকে এই কাজে আসতে উৎসাহিত করেছে।’ নূর মোহাম্মদ নিজে করেন ওয়েব ডিজাইনের কাজ।
চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং ভালো
ইয়াসির আরাফাত
ইয়াসির আরাফাতদুই বছর ধরে আউটসোর্সিংয়ের কাজ করছেন ইয়াসির আরাফাত। ওডেস্ক, ইল্যান্স ও সরাসরি বায়ারের সঙ্গে কাজ করেন তিনি। যুক্তরাষ্ট্রের ‘মিডাস জেড-টেকনোলজি’ ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানে আছে অংশীদারত্ব। মূলত প্রোগ্রামিং করেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজই বেশি করেন। প্রতি মাসে আয় করেন চার থেকে পাঁচ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের জন্য ফ্রিল্যান্সারদের নিয়োগ দিয়ে কাজ করিয়ে নেন। ‘সবাইকে বুঝতে হবে চাকরি করার চেয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ করা ভালো। এখানে স্বাধীন মনে কাজ করা যায়।’ বললেন ইয়াসির আরাফাত। বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ আনেক ভালো বলে তাঁর ধারণা। এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের প্রয়োজন আছে—এমনটাই ভাবেন ইয়াসির।
বিষয়টি ধৈর্যের
সায়েমা মুহিত
সায়েমা মুহিতঢাকা সিটি কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক পড়ার সময় আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন সায়েমা মুহিত পড়াশোনার পাশাপাশি ২০১১ সালে প্রথম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) কাজ শুরু করেছেন তিনি। স্বামী মহিউদ্দিন মুহিতও আউটসোর্সিংয়ে আছেন, গত বছর বেসিস পুরস্কার পেয়েছেন।
সংসার দেখাশোনার বাইরে পুরো সময় আউটসোর্সিং করেন। তিন ভাইবোনের মধ্যে সায়েমা সবার বড়। বর্তমানে তিনি ১৫ ঘণ্টা করে কাজ করেন, এখন সায়েমার প্রতি মাসে আয় এক লাখ টাকার বেশি। তিনি বলেন, ‘আউটসোর্সিং বিষয়টি ধৈর্যের। মেয়েদের উদ্দেশে বলব, বাইরে চাকরি করার চেয়ে ঘরে বসে আউটসোর্সিং করা অনেক ভালো।’
সম্মিলিতভাবে কাজ করার বড় ক্ষেত্র
মহানন্দ সরকার
মহানন্দ সরকারতরুণদের সঙ্গে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিং করছেন ৩৮ বছর বয়সী মহানন্দ সরকার। একসময় চাকরির পাশাপাশি কাজ করতেন। পরে চার হাজার ডলারের একটা বড় কাজ পেয়ে যান। কয়েকজন তরুণকে প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে গড়ে তোলেন। সবাই মিলে শেষ করেন প্রকল্পটি।
এর পর থেকেই শুরু। চাকরি ছেড়ে দিয়েছেন এখন। দুই বছর ধরে করছেন এই কাজ। ইল্যান্স ও সরাসরি বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন তিনি। এসব প্রকল্পের গ্রাফিকস ডিজাইনের কাজ করেন। প্রতি মাসে আয় এক লাখ টাকা। তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে বিনা মূল্যে বিভিন্ন প্রশিক্ষণও দেন।
তিনি বলেন, যেকোনো পেশাজীবী ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন। এ জন্য তাঁকে যেকোনো বিষয়ে দক্ষ হতে হবে এবং ভালো ইংরেজি জানতে হবে। সম্মিলিতভাবে কাজ করার একটা বড় ক্ষেত্র আউটসোর্সিং।
রপ্ত করতে লাগে ছয় মাস
শাকিল হোসাইন
শাকিল হোসাইনঠাকুরগাঁও জেলা থেকে পুরস্কার পেয়েছেন শাকিল হোসাইন। ২০১১ সাল থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন। প্রতি মাসে আয় ৩০ হাজার টাকার মতো। মাইক্রো ওয়ার্কস এবং ওডেক্সের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন তিনি।
শাকিল আগে চাকরি করতেন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে। স্বাধীনভাবে কাজ করতে চাকরি ছেড়ে শুরু করেন ফ্রিল্যান্সিং। প্রথমদিকে কিছু বাধা ছিল, সেগুলো কাটিয়ে উঠেছেন। জানালেন ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কাজটা বুঝে নেওয়া এবং বুঝিয়ে দেওয়াই বড় একটা ব্যাপার। বড়জোর ছয় মাস কিংবা এক বছর লাগে এই কাজটি রপ্ত করতে।
দক্ষ হলে সফলতা আসবে
আবু সালেহ মো. কায়সার
আবু সালেহ মো. কায়সারশিক্ষকতা ছেড়ে আউটসোর্সিংয়ের কাজ শুরু করেছেন আবু সালেহ মো. কায়সার। কাজ করছেন প্রায় আড়াই বছর হয়ে গেল। মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে কল ও এসএমএস ব্লক করার একটি অ্যাপ তৈরি করেছেন তিনি। ছেড়ে দিয়েছেন অনলাইন বাজারে। ইউরোপের কয়েকটি দেশে এ অ্যাপ জনপ্রিয়। কল অ্যান্ড এসএমএস ব্লকার প্রো নামের এ অ্যাপ থেকে কায়সারের আয় হয় মাসে প্রায় পৌনে দুই লাখ টাকা। তিনি বলেন, এই কাজের কোনো সীমাবদ্ধতা নেই, নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করা যায়। কাজটা করার জন্য একটু দক্ষ হতে হবে, তবেই আসবে সফলতা।

Popular Posts